নবীগঞ্জে এমপি মুনিম চৌধুরী বাবু‘র জন্ম দিন পালন

উত্তম কুমার পার হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ  নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু‘র ৫০তম জন্ম দিন পালন করা হয়েছে। গত বুধবার রাতে এমপি বাবু‘র বাসভবনে দলীয় নেতাকর্মীদের নিয়ে জাকঝমক পুর্ণ পরিবেশের মধ্য দিয়ে পালন করা হয়। কেক কাটার মধ্য দিয়ে আনুষ্টানিকতা শুরু করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সরওয়ার শিকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাপার যুগ্ম সদস্য সচিব মোঃ এমরান মিয়া, বিশিষ্ট মুরব্বি সৈয়দ লিয়াকত আলী, জাপানেতা হাজী জমশেদ আলী, শেখ সামসুল ইসলাম, সিরাজ উদ্দিন, কর্পোরাল লুৎফুর রহমান, রজব আলী, আব্দুল কাইয়ুম, মোঃ আলা উদ্দিন, অলিদুর রহমান অলিদ, মিলাদ হোসেন সুমন, নাসির চৌধুরী, উপজেলা যুব সংহতির আহবায়ক নুরুর আমীন পাঠান, যুগ্ম আহবায়ক আহমদ রেজা, যুবনেতা রবিউল ইসলাম, শাহ কামাল, হাফেজ মিনহাজ, আব্দুল মালিক খান, আবু তাহের তালুক, শাহিন আহমদ, নিউটন সুত্রধর, নুর মিয়া, শামিম আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রসমাজের যুগ্ম আহবায়ক সুয়াইব আহমদ, মৌলদ হোসেন, রাসেল আহমদ, আমীর আলী, সদস্য সচিব নিয়ামুল করিম অপু, ছাত্রসমাজ নেতা আনোয়ার আহমদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।