× Banner
সর্বশেষ
আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর

কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন উদ্বোধন ১০ সেপ্টেম্বর

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ আগস্ট, ২০১৯

কুড়িগ্রাম,প্রতিনিধি :  অবশেষে কাঙ্খিত আশা পূরন হচ্ছে কুড়িগ্রামবাসীর। কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি আন্ত:নগর ট্রেন চালু হতে যাচ্ছে। আসন্ন ঈদের পরে আগামী ১০ সেপ্টেম্বর এর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘদিন ধরে রেলের জন্য আন্দোলন করে আসছিলো রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি নাহিদ হাসান নলেজ বলেন, গত ২২ জুলাই ২০১৯ ইং তারিখে মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণ কমিটিকে এ বিষয়ে নিশ্চিত করেন। তখন কেউ এটা বিশ্বাস করেনি।
তিনি আরও জানান, রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির ব্যানারে কুড়িগ্রামবাসী দীর্ঘদিন থেকে ঢাকা টু চিলমারীর জন্য একটি আন্ত:নগর ট্রেনের দাবিতে আন্দোলন-সংগ্রাম করছে। এ দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনা রেলমন্ত্রীকে কুড়িগ্রামে আন্ত:নগর ট্রেন দেয়ার নির্দেশ দিয়েছেন।
নির্দেশনা মোতাবেক ২ সেট নতুন ট্রেন বিদেশ থেকে আসছে। এ মাসের আগামী সপ্তাহের মধ্যে তা চট্টগ্রাম বন্দরে পৌছাবে।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ২রা আগস্ট, রংপুর স্টেশনে পরিদর্শনে আসলে, সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, রেল সংযোগ প্রস্তুত করতে আরও কয়েকদিন সময় লাগবে। আগামী সেপ্টেম্বরে দুটি ট্রেন রংপুর বিভাগে দেয়া হবে। ২টি ট্রেনের মধ্যে একটি রংপুর ও আরেকটি কুড়িগ্রামের জন্য কেনা হয়েছে। তবে প্রথম দিকে সপ্তাহে তিনদিন লালমনিরহাট আর চারদিন চলবে কুড়িগ্রাম থেকে । পরবর্তীতে নতুন রেলকেনার পর সপ্তাহের ৬ দিন চলবে কুড়িগ্রাম থেকে ।
অনেক আন্দোলনের ফলে দীর্ঘদিনের দাবী পুরণ হতে যাচছচ কুড়িগ্রামবাসীর। তারা সরাসরি এখন ঢাকায় যেতে পারবে ট্রেনে করে।


এ ক্যটাগরির আরো খবর..