অমিতাভ অসুস্থ শরীর নিয়েই শুটিং করবেন

বিনোদন ডেস্ক: তিন শিরোনামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত বিগ বি। কিন্তু শুটিং চলাকালীন সময়ের হঠাৎ আহত হন এ অভিনেতা। তবে অসুস্থতা দমিয়ে রাখতে পারছে না বিগ বি-কে। অসুস্থ শরীর নিয়েই শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে অমিতাভ জানিয়েছেন, সিটি স্ক্যানের পর জানা গেছে পাঁজর ড্যামেজ হয়ে গেছে। সারতে কিছুদিন সময় লাগবে।

এরপর তিনি অন্য একটি টুইটে জানান, অসুস্থতা সত্বেও তিনি আগামীকাল কলকাতায় যাবেন এবং সিনেমার শুটিং করবেন।

এর আগে গত ৬ জানুয়ারি সুজয় ঘোষের পরবর্তী সিনেমা তিন-এর শুটিংয়ের সময় আহত হন বিগ বি। তার পাঁজরে আঘাত লাগে এবং নিঃশ্বাস নেওয়ার সময় বেশ ব্যাথা অনুভব করছেন বলে জানান তিনি। ডাক্তার জানিয়েছিলেন, ৪৮ ঘণ্টা লাগবে সারতে। তার মধ্যে না সারলে এক্স-রে অথবা এমআরআই করাতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।