× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

সাহিত্যিক ডা. লুুৎফর রহমানের ১২৭ তম জন্ম বার্ষির্কী পালিত

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

আব্দুস সালেক মুন্না, মাগুরা প্রতিনিধি: মানবতাবাদি সাহিত্যিক ডা. লুুৎফর রহমানের ১২৭ তম জন্ম বার্ষির্কী উপলক্ষে গতকাল শনিবার তার নিজগ্রাম মাগুরার হাজিপুরে লুৎফর রহমান স্মৃতি পরিষদ নানা অনুষ্ঠানের আয়োজন করে।

দুপুরে ডা. লুৎফর রহমান স্মৃতি পাঠাগারে স্মরণসভাসহ  শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করা হয়। সেখানে জেলা প্রশাসক মাহবুবর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন মুসাফিল নজরুল। সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা ইয়ারুল ইসলামের সভাপিতত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সৈয়দ রবিউল ইসলাম, সহকারি পুলিশ সুপার সুদর্শন রায়, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়াত আলী,প্রকৌশলী সাঈদ রেজা, অধ্যক্ষ এম আর খান, অধ্যক্ষ ইমাম জাফর প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে সৎ ও সফল জীবন গঠনে ডা. লুৎফর রহমানের উপদেশমুলক ও জীবনধর্মী বইয়ের গুরুতের কথা তুলে ধরেন। স্মরণসভার আগে ডা, লুৎফর রহমানের নামে একটি সুদৃশ্য তোরন উদ্বোধন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..