× Banner
সর্বশেষ
টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়কের পিতার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

রাণীনগরে শিক্ষার্থীদের বিদায় ও নবীনদের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: মান সম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে নওগাঁর রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন ১৩৫ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দেওয়া হয় এবং ১৫৫ জন ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মফিজ উদ্দিন প্রাং এর সভাপতিত্বে ও উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোনোয়ার হোসেন তোতার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।
এ সময় রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, রাণীনগর মহিলা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..