× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

পিআইডি

শহীদ আহাদ-সুমনের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশের প্রেরণা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
বৈষম্যহীন বাংলাদেশ
বৈষম্যহীন বাংলাদেশ

মাগুরা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, শহীদ আহাদ ও সুমনের মতো তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের অবদান বাঙালি জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

বৃহস্পতিবার মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করতে দেশের সব জেলা ও উপজেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মহম্মদপুর উপজেলার রসুলপুর থেকে জাতীয় কর্মসূচির বিশেষ উদ্বোধন করা হয়েছে। দেশের প্রতিটি উপজেলায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং বৈষম্য কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, গ্রামীণ মানুষের নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের ওপর কর ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি পরিবারের দায়িত্বশীল নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর মাধ্যমে সহায়তা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সামাজিক সম্প্রীতি ও কর্মসংস্থানে গুরুত্ব

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির বিষয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় এনে মাসিক ভাতার ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, দেশের বেকার যুবকদের জন্য বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণ এবং রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক খাতে নতুন কর্মসংস্থান তৈরির কার্যক্রমও চলমান রয়েছে।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..