২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

ঢাকা: সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত বিশেষ সেলের সহায়ক টাস্কফোর্সের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি চারাগাছের ডেটাভিত্তিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দ্রুত চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

জলবায়ু মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে গুরুত্ব

সভায় পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত ও সমন্বিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার কাজ করছে।

অগ্রগতি পর্যালোচনা ও ডিজিটাল নজরদারি

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তারা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতির হালনাগাদ তথ্য উপস্থাপন করেন।

চারাগাছ রোপণ, সংরক্ষণ এবং বেড়ে ওঠার অগ্রগতি ডিজিটালভাবে পর্যবেক্ষণের জন্য ‘ট্রি মনিটরিং অ্যাপ’ খুব শিগগিরই উন্মুক্ত করা হবে বলে জানানো হয়। এই অ্যাপের মাধ্যমে ডেটাভিত্তিক নজরদারি ও ট্র্যাকিং ব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

বিভিন্ন বিশেষজ্ঞ ও কর্মকর্তার অংশগ্রহণ

সভায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, প্রযুক্তি বিশেষজ্ঞ জামাইল বশীর জেবিসহ পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।