তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল।

তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন অনিয়ম দূর করে নিয়মতান্ত্রিকভাবে তদন্ত পরিচালনা করছে এবং ইতোমধ্যে বেশ কয়েকটি মামলার বিচারও সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) টাঙ্গাইলে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন, তাদের সেই ত্যাগ যেন বিফলে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। দেশের স্বার্থ ও গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নিহত আবু সাইদ, মুগ্ধ, টাঙ্গাইলের মারুফসহ অভ্যুত্থানে প্রাণ হারানো সব শহীদের স্মৃতি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন তিনি।

এর আগে সকাল ১১টার দিকে টাঙ্গাইল শহরের ডিস্ট্রিক্ট গেট সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।