× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে বিমান টিকিটের মূল্য কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

একই সঙ্গে দেশে ফেরার পর প্রবাসীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মানিকগঞ্জের আনন্দময়ী কালিবাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন খাতের সেবার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ আরও স্বস্তিদায়ক করতে বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে আনা, সেবার মান বৃদ্ধি এবং দেশে ফিরে নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি রাষ্ট্রীয় বিমান সংস্থার সেবার মান ও সুনাম পুনরুদ্ধারেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনন্দময়ী কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম, পিপি নুরতাজ আলম বাহার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার, সাধারণ সম্পাদক রুহিদাস তরফদারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী নেতারা।

আলোচনা সভা শেষে আনন্দময়ী কালিবাড়ি থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়। হাজারো ভক্ত রথের রশি টেনে মাসির বাড়ির উদ্দেশে যাত্রায় অংশ নেন। এ সময় ভক্তরা ধর্মীয় রীতি অনুসারে চিনি ও কলা অর্পণ করেন। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথযাত্রা সম্পন্ন হয়।


এ ক্যটাগরির আরো খবর..