প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, শেখ হাসিনা কি বেঁচে আছেন, নাকি মারা গেছেন। সম্প্রতি ভারতে দেওয়া প্রেস কনফারেন্সে শেখ হাসিনার অডিও ভাষন প্রচার নিয়ে এমন সংশয় প্রকাশ করেন রাশেদ খাঁন।
তিনি বলেন, শেখ হাসিনার যে বক্তব্যটি শোনানো হয়েছে ,এটা কি তার বক্তব্য না কি এ আই দিয়ে তৈরি বক্তব্য। হাসিনা বেঁচে থাকলে দেশে ফিরে আসুক। আমরা উনাকে ফাঁসির কাষ্টে নেবার জন্য বরন করব।
শুক্রবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ মোচিক মিলের গেষ্ট হাউজে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে উপরোক্ত মন্তব্য করেন রাশেদ খাঁন।
প্রেস কনফারেন্সে রাশেদ খাঁন আরো বলেন, জুলাই অভ্যুত্থান দিবসে জাতীয় অনুষ্টানে বিদেশী কুতনৈতিকদের সামনে বিরোধীদল জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা করেছে। তারা সচিবালয় ঘেরাওয়ের নামে মব সৃষ্টি করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ ফেরার আর সুযোগ নেই।
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল। তাদের আর দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তবে, জামায়াত ও এনসিপির নেতারা যেভাবে মব সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে, তাতে আওয়ামী লীগের ফেরার পথ তারাই করে দিচ্ছে।
তিনি বলেন, জামায়াত ও এনসিপিকে মনে রাখতে হবে, বিএনপি মরলে জামায়াতকেও মরতে হবে। আওয়ামী লীগ ফিরলে দমন পীড়ন যেভাবে বেড়ে যাবে, তা ভাবতেও পারছেন না।
স্থানীয় সাংবাদিকদের প্রশ্নোত্তরে রাশেদ খাঁন বলেন, আমরা একসাথে কালীগঞ্জে উন্নয়ন করতে চাই। বিএনপির নামে কেউ যেন চাঁদাবাজি না করে সেদিকে খেয়াল রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারর রেজওয়ানা নাহিদ, মোবারকগঞ্জ চিনিকলের এমডি প্রকৌশলী এএনএম জোবায়ের ও বিএনপির জৈষ্ঠ্য নেতা তবিবুর রহমান মিনি সহ নেতৃবৃন্দ। এছাড়াও প্রথম পর্যায়ে অনুষ্টানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য আবু তালিব,
এ ক্যটাগরির আরো খবর..