অসুস্থ নই, আবার ফিরে আসবো: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আমি অসুস্থ নই, ছুটি কাটানো শেষে আবার ফিরে আসবো।
আজ শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর হেয়ার রোডের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রায় নিয়ে প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ স্বাধীন থাকুক, এটাই আমি চাই। এর আগে রাত ১১টা ৫৫ মিনিটে অস্ট্রেলিয়াগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটের টিকেন কাটেন তিনি। আজ সকাল থেকেই তার বাসভবনে ভিড় জমান আত্মীয়-স্বজনরা। দেখা করতে যাওয়া আত্মীয়-স্বজনদের মধ্যে রয়েছেন প্রধান বিচারপতির ভাই ড. এন কে সিনহা, মেয়ে সীমা সিনহা, শ্যালিকা শীলা সিনহা, ভাতিঝি জামাই রাজমনো সিংহ, সুজিত সিংহ, রামকান্ত সিংহ প্রমুখ।

উল্লেখ্য, গত ১ আগষ্ট সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। রায়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নিয়ে পক্ষে-বিপক্ষে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। ক্ষমতাসীন দলের নেতাদের পক্ষ থেকে তার অপসারণেরও দাবি তোলা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।