× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে গত সাত মাসে ১,২১,৬৮,০০৭/- টাকার মাদকদ্রব্য জব্দ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন মাদক চোরাকারবারী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃমাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় সাত মাসে যশোরের শার্শা ও চৌগাছা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১,২১,৬৮,০০৭/-(এক কোটি একুশ লক্ষ আটষট্টি হাজার সাত) টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

চলতি বছরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ১৮৬২ বোতল বিদেশী মদ, ২৪.১২৫ লিটার দেশী মদ, ৭৫৭২ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৯৮ পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন, ১৬ বোতল বিয়ার, ১৭০৫২ পিচ নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৯৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

এ সময় মাদক চোরাচালানের সাথে জড়িত বাংলাদেশী ৩৪ জন এবং ভারতীয় ০১ জনসহ ৩৫ জন চোরাকারবারীকে আটক করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, যশোর সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধ করা চ্যালেঞ্জিং। চোরাকারবারীরা স্থানীয় অসহায় জনসাধারনকে ব্যবহার করে মাদক চোরাচালান কার্যক্রম পরিচালনা করে থাকে।ফলে মূল হোতারা থেকে যায় ধরা ছোয়ার বাইরে।বিজিবি মাদক চোরাচালান প্রতিরোধে বিভিন্ন কৌশল অবলম্বন করে আন্তরিকভাবে কাজ করে চলেছে।

মাদক চোরাচালান শূন্যের কোটায় আনার জন্য বিজিবি’র নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..