খালেদা জিয়ার নামে সিলেটের পুরোনো কারাগারে পার্ক নির্মাণের পরিকল্পনা

খালেদা জিয়ার নামে সিলেটের পুরোনো কারাগারে পার্ক নির্মাণের পরিকল্পনা
কারাগারে পার্ক নির্মাণের পরিকল্পনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরোনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় আধুনিক ও বিশ্বমানের পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নগরবাসীর হাঁটাচলা ও বিনোদনের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরিকল্পনার কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট নগরে মানুষের হাঁটাচলার জন্য পর্যাপ্ত জায়গা নেই। নগরবাসীর সুবিধার্থে পুরোনো কারাগারের জায়গায় একটি আধুনিক পার্ক নির্মাণ করা হবে। পার্কটির নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে রাখার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের আবেগের সম্পর্ক রয়েছে। দেশ ও দলের জন্য তাঁর অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সিলেট ছিল তাঁর প্রিয় জায়গাগুলোর একটি। তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ সিলেট থেকে শুরু করতেন। সে কারণে প্রস্তাবিত পার্কটি তাঁর নামে নামকরণের পরিকল্পনা রয়েছে।

নতুন কারাগার নির্মাণের পর শুরু হবে পার্কের কাজ

পুরোনো কারাগারের জায়গায় পার্ক নির্মাণের অগ্রগতি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী জানান, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পুরোনো কারাগারটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তবে নতুন কারাগার নির্মাণের জন্য প্রয়োজনীয় সময় চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাদাঘাটে বিদ্যমান নতুন কারাগারের পাশে আরও একটি কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

নতুন কারাগার নির্মাণ সম্পন্ন হওয়ার পর পুরোনো কারাগারের জায়গায় পার্ক তৈরির কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। এতে সিলেট নগ

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আবুল কাশেম রুমন, সিলেট

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।