মান্দায় মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো ১৯০ লিটার ওয়াসসহ গ্রেপ্তার ১

মান্দায় মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো ১৯০ লিটার ওয়াসসহ গ্রেপ্তার ১
মান্দায় মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো
নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৯০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ (ওয়াস) মোজাহার ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার উপপরিদর্শক (এসআই-নিঃ) কাজী নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার মান্দা থানাধীন ১২ নম্বর কাসোপাড়া ইউনিয়নের তুলসীরামপুর এলাকার মো. মোজাহার ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানকালে আসামির বসতবাড়ির টিউবওয়েলের পাড়ে মাটির নিচে অভিনব ও বিশেষ কায়দায় পুতে রাখা দুটি নীল রঙের প্লাস্টিক জারকিন উদ্ধার করা হয়। পরে ওই জারকিন দুটি তল্লাশি করে সর্বমোট ১৯০ লিটার চোলাই মদ তৈরির গোপন উপকরণ বা ‘ওয়াস’ জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থলেই অভিযুক্ত মোজাহার ইসলামকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মোজাহার ইসলাম মান্দা উপজেলার তুলসীরামপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।