× Banner
সর্বশেষ
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার

নতুন স্মার্টফোন আনল মাইক্রোসফট

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞানপ্রযুক্তি ডেস্ক: সম্প্রতি লুমিয়ার নতুন দুইটি প্রিমিয়াম স্মার্টফোন উন্মোচন করেছে মাইক্রোসফট।

লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৯৫০এক্সএল মডেলের নতুন এই দুইটি স্মার্টফোন আধুনিক সব আকর্ষণীয় ফিচারে সমৃদ্ধ। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে মাইক্রোসফটের নতুন উইন্ডোজ ১০।

৫.২ ইঞ্চি স্ক্রিনের লুমিয়া ৯৫০ স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৮ হেক্সা কোর প্রসেসর, অ্যাডরেনো ৪১৮ গ্রাফিক্স, ৩০০০এমএএইচ ব্যাটারি সম্পন্ন। অপরদিকে ৫.৭ ইঞ্চি স্ক্রিনের লুমিয়া ৯৫০এক্সএল স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ অক্টা কোর প্রসেসর, অ্যাডরেনো ৪৩০ গ্রাফিক্স ও ৩৩৪০এমএএইচ ব্যাটারি সম্পন্ন।

এছাড়া দুইটি স্মার্টফোনেই রয়েছে কিউএইচডি প্রযুক্তির ডিসপ্লে (১৪৪০ বাই ৪৫৬০ পিক্সেল রেজুলেশন), ৩ জিবি র‌্যাম, ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ২ টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট, ২০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এনএফসি, ইউএসবি-সি সহ প্রভৃতি আকর্ষণীয় ফিচার।

সম্প্রতি ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে লুমিয়ার নতুন এই দুইটি স্মার্টফোন। লুমিয়া ৯৫০ এর মূল্য ৪৩ হাজার ৬৯৯ রুপি এবং লুমিয়া ৯৫০এক্সএল এর মূল্য ৪৯,৩৯৯ রুপি। অন্যান্য দেশের বাজারেও শিগগির মিলবে  নতুন এই স্মার্টফোন দুইটি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া


এ ক্যটাগরির আরো খবর..