আকর্ষণীয় ইন্টারনেট প্যাকেজ

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক: একটি নতুন অফার নিয়ে এসেছে কিউবি। তাদের এই অফারের স্লোগান ‘ওয়াই-ফাই যেখানে, ঘর সেখানে’।

এই অফারের আওতায় ৩৫০০ টাকা দিয়ে কিউবি টাওয়ার ভি২ মডেম ক্রয় করার মাধ্যমে গ্রাহকরা ইন্সটলেশনের জন্য ১৫০০ টাকা সাশ্রয় করতে পারবেন এবং বাসায় এটির ইন্সটলেশন বিনা মূল্যে দেয়া হবে। প্রত্যেকটি সংযোগ ৩৬ মাস সার্ভিস চুক্তির অন্তর্ভুক্ত। এখানে ২ ধাপে ভেরিফিকেশন করা হবে। একটি হচ্ছে বাসায় যেয়ে ইন্সটলেশন করে দেওয়া আরেকটি অন লোকেশন সাপোর্ট (ওএলএস), যেখানে প্রকৌশলীরা সার্ভিস নিশ্চিত করবেন।

এই অফারের আওতায় প্যাকেজগুলো হচ্ছে যথাক্রমে ১ এমবিপিএস স্পিডে ১৫০০ টাকায় ৪৫ জিবি এবং ২ এমবিপিএস স্পিডে ১৫০০ টাকায় ৩০ জিবি, ২০০০ টাকায় ৫০ জিবি ও  ২৫০০ টাকায় ৮০ জিবি।

কিউবির হেড অব সেলস জিয়া হাসান খান বলেন, ‘ইন্টারনেট এর ব্যবহার এখন আর বিলাসিতা নয়, এটি এখন প্রয়োজনীয়তা। কিউবি সকল ধরনের ইন্টারনেট ব্যবহারকারীর চাহিদা পূরণ করার জন্য এই নতুন আকর্ষণীয় কম দামের অফারগুলো প্রবর্তন করেছে। গ্রাহকের প্রয়োজন যাই হোক না কেন, তা পূর্ণ করার জন্য আমাদের প্যাকেজ রয়েছে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।