× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

ডেস্ক

ঘূর্ণিঝড় ফিনজাল এর প্রভাব খুলনাসহ উপকূলে

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
রেমাল প্রভাবে ৬ ফুট পর্যন্ত পানি বৃদ্ধি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজা এর প্রভাবে খুলনাসহ উপকূলের অনেক অঞ্চলের আকাশে মেঘের ঘনঘটার সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টি দেখা গেছে।

শনিবার (৩০ নভেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১১) এমন তথ্য জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি ভারতের উপকূলে আঘাত হানলেও বাংলাদেশে এর প্রভাব পড়বে। এজন্য দেশের চার সমুদ্রবন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় (১২ দশমিক ২° উত্তর অক্ষাংশ এবং ৮০ দশমিক ৪° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৪৫ কিলোমটিার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৫৩০ কিলোমটিার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিমদিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যা অথবা রাত নাগাদ উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।

এতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..