জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি

জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি
জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলীর মধ্যে রয়েছে- গলদা চিংড়ি চাষ সম্প্রসারণের মাধ্যমে চিংড়ির উৎপাদন বৃদ্ধি; প্রতিটি জেলায় হাঁস-মুরগির বাচ্চা উৎপাদনের লক্ষ্যে হ্যাচারি শিল্প গড়ে তোলা; মা ইলিশ রক্ষা অভিযানের সময় ভিজিএফ চাল প্রদানের পাশাপাশি জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ; হাওড় অঞ্চলে স্থায়ী মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা; মৎস্য প্রক্রিয়াজাতকরণ এলাকা গঠন ও মৎস্য সংরক্ষণাগার স্থাপন ও বরগুনা জেলার পাথরঘাটায় জেলেদের নিখোঁজ প্রতিরোধে ‘সমন্বিত সার্ভিলেন্স চেক-পোস্ট’ স্থাপন।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনার বিষয়াবলি ছিল-আলুর বহুমুখী ব্যবহার, ভাত ও বুটির মত শর্করার প্রধান উৎস হিসেবে গ্রহণ ও রপ্তানী; মুক্তা চাষ উদ্বুদ্ধকরণ; নওগাঁ জেলার রাণীনগর উপজেলার রক্তদহ বিলে নাব্যতা বৃদ্ধিপূর্বক কৃষি উৎপাদন বাড়ানো ও মাটির অম্লতা বৃদ্ধি প্রতিরোধে রাসায়নিক সারের অতি ব্যবহার কমানো সম্পর্কিত।
সম্মেলনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত জিআর ও টিআর চালের যথাযথ ব্যবস্থাপনা এবং ভিজিএফ চালের গুণগত মান বৃদ্ধি; সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলা পর্যায়ে মনিটরিং বাড়ানো ও খাদ্য গুদামে শস্যের গুনগত মান বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসকল তথ্য জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।