× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

পিআইডি

স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২৬
গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার

একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে স্বাধীন গণমাধ্যম। জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব হলো জনগণের প্রতি দায়বদ্ধ থাকা এবং সেই দায়বদ্ধতার পথকে সুসংহত করে একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছে এবং প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে।

তিনি বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি দেশপ্রেম, মানবতা ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অনেকেই এই পেশায় যুক্ত হন আর্থিক লাভের জন্য নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে। তিনি তরুণ সাংবাদিকদের এ গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশা বেছে নেয়ার জন্য অভিনন্দন জানান।

মন্ত্রী বলেন, গণমাধ্যমকে কখনোই কোনো শিল্পগোষ্ঠী বা স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রোপাগান্ডা যন্ত্রে পরিণত করা উচিত নয়। একজন সাংবাদিকের কাজ জনগণের পক্ষে কথা বলা, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ‘পিআরও’ হিসেবে কাজ করা নয়। তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা, যার একমাত্র উপকারভোগী হওয়া উচিত জনগণ।”

দেশের গণমাধ্যম কীভাবে কখনো কখনো জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং সাংবাদিকতার মান ক্ষুণ্ন হয়েছে, এ বিষয়ে গবেষণার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের নিজেদের ভূমিকা মূল্যায়ন করার আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, আইনের শাসনের ক্ষেত্রে কোনো পেশাগত পরিচয় কাউকে ছাড় দিতে পারে না। যেমন কোনো সাংবাদিক অন্যায়ের শিকার হবেন না, তেমনি সাংবাদিকতার পরিচয়ে কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতেই হবে।

তিনি আশা করেন, তরুণদের সৃজনশীল চিন্তা ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে গণমাধ্যমকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিদায়ী ও নতুন কমিটির সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..