প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী

প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী
হয়রানীমুক্ত বিমান সেবা

প্রবাসী ভাইদের সকল ধরণের সুযোগ সুবিধা নিশ্চিতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা ইতোমধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সাধারণের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করেছি। প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর। বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

আজ ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সভাপতিত্ব করেন।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল মোটেল গুলোতেও আমরা প্রবাসীদের জন্য বিশেষ ছাড় প্রদানের বিষয়ে ভাবছি। এছাড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসীদের জন্য Priority Check in ও Boarding সুবিধা প্রদানের ব্যবস্থাও গ্রহণ করা হবে। এসকল সুবিধা মিলবে বর্তমান সরকারের প্রবাসী কার্ডের মাধ্যমে।

সভার শুরুতে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অন্তর্ভুক্ত প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রসমুহ উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ Afroz KhanamBangladesh AirportBangladesh Airport NewsBangladesh expatriatesBiman Bangladesh AirlinesBoarding সুবিধাDhaka Airport ServicesExpatriate Card BangladeshExpatriate ServicesMigrant Workers BangladeshOverseas BangladeshisPriority Check inপ্রবাসী উন্নয়নপ্রবাসী কল্যাণপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দারপ্রবাসী কার্ডপ্রবাসী কার্ড সুবিধাপ্রবাসী বাংলাদেশিপ্রবাসী সংবাদপ্রবাসী সেবাপ্রবাসী হয়রানি বন্ধপ্রবাসীদের জন্য বিশেষ সুবিধাপ্রবাসীদের সুবিধাপ্রবাসীদের সুযোগ সুবিধাবলাকা লাউঞ্জবাংলাদেশ বিমানবাংলাদেশ সরকারবিদেশগামী বাংলাদেশিবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযানবিমানবন্দর সেবাবিমানের টিকিট ডিসকাউন্টবিমানের টিকিটে ডিসকাউন্টবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননশাটল বাস সার্ভিসশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরহয়রানীমুক্ত বিমান সেবা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।