ভাইরাল সেই শিক্ষক বিউটি রাণী পাল এবার সিলেটের গুণী শিক্ষক

ভাইরাল সেই শিক্ষক বিউটি রাণী পাল এবার সিলেটের গুণী শিক্ষক
ভাইরাল সেই শিক্ষক বিউটি রাণী পাল এবার সিলেটের গুণী শিক্ষক

সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন।

এবার সিলেট জেলা থেকে বিউটি রাণী পালসহ মোট চারজন শিক্ষক জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

নির্বাচিত অন্য তিন শিক্ষক হলেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগরের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জের ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে নির্ধারিত প্রক্রিয়ায় চারজনকে জেলা পর্যায়ের গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। গত ২১ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে।

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে মূল্যায়ন করে জেলা পর্যায়ে চারজনকে গুণী শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়েছে। তাদের মধ্যে ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালও রয়েছেন।

এর আগে গত ২৩ জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রিলস ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন বিউটি রাণী পাল। ভিডিওতে নীল শাড়ি পরে হাঁটার দৃশ্যের সঙ্গে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি ব্যবহার করেছিলেন তিনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ও ট্রল শুরু হয়। পরে একই গানকে প্রতীকী প্রতিবাদের মাধ্যম হিসেবে ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।