ঢাকায় অফিস স্থাপনে মেটাকে আহ্বান বাংলাদেশের

ঢাকায় অফিস স্থাপনে মেটাকে আহ্বান বাংলাদেশের
ঢাকায় অফিস স্থাপনে মেটাকে আহ্বান বাংলাদেশের

বাংলাদেশে কার্যক্রম আরও বিস্তৃত করতে ঢাকায় একটি অফিস বা ফোকাল পয়েন্ট স্থাপনের জন্য মেটাকে আহ্বান জানিয়েছে সরকার। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্তৃপক্ষ আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেডের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। সময়ের সীমাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশ নিতে পারেননি বলে জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের বড় ফেসবুক ব্যবহারকারী গোষ্ঠী, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং মেটার সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসার প্রসার এবং ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে মেটার প্রযুক্তি ও প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ নিয়েও মতবিনিময় করা হয়।

আলোচনায় বাংলাদেশের উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণে মেটার সম্ভাব্য সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করার বিষয়ে মেটার আগ্রহের কথা জানিয়েছেন শামা ওবায়েদ।

এ ছাড়া অনলাইন অপব্যবহার ও ডিজিটাল হয়রানি কমানোর বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশে এ ধরনের হয়রানি মোকাবিলায় সরকার, সংশ্লিষ্ট সংস্থা ও মেটার মধ্যে সমন্বিতভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও কথা হয়।

বৈঠকে বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা হয়েছে। মেটা ভবিষ্যতে বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী এবং ঢাকায় অফিস বা ফোকাল পয়েন্ট স্থাপনের বিষয়ে পরবর্তী সময়ে কীভাবে ও কখন এগোনো যায়, তা পর্যালোচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।