কাওড়াকান্দিঘাটে যানবাহন ও যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়

মেহেদী হাসান সোহাগঃ ঢাকামুখী যাত্রীদের স্রোত নেমেছে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে। শনিবার বেলা বাড়ার সাথে সাথে হাজার হাজার মানুষ ঈদের ছুটি শেষে কাওড়াকান্দিঘাট হয়ে রাজধানীতে ছুটছেন।

লঞ্চ ও স্পীডবোটে যাত্রীদের ভীড় ছিল চোখে পড়ার মত। ঈদের পরে কর্মস্থলে ফেরা দরিদ্র অসহায় মানুষগুলো ঢাকায় যাওয়ার জন্য গত ২দিন ধরে হুমড়ি খেয়ে পড়েছে। বেশি ভাড়া আদায়কে কেন্দ্র করে তাদের সাথে প্রতি মুহূর্তে বাকবিতন্ডা করছে স্পীবোটের শ্রমিকরা। স্পীডবোটে অতিরিক্ত ভাড়া ও লঞ্চে বেশি যাত্রী পরিবহনের অভিযোগ উঠেছে।

বিআইডব্লিউটিএসহ একাধিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে শিমুলীয়া-কাওড়াকান্দি নৌ-রুট হয়ে কর্মস্থলমূখী দক্ষিনাঞ্চলের যাত্রীদের উপচে পড়া ভীড় ছিল কাওড়াকান্দিঘাটে। কাওড়াকান্দিঘাটে স্পীডবোটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। আর লঞ্চে যাত্রী পরিবহনের ক্ষেত্রে লোডমার্ক মানা হচ্ছে না। অতিরিক্ত যানবাহন ও যাত্রীদের চাপ ছিল ফেরিতেও। অনেকদিন ধরে নাব্যতা সংকটের কারনে নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ধারন ক্ষমতার কম যানবাহন নিয়ে ফেরি চলাচল করছে। ফলে ঘাট এলাকায় ৫শতাধিক যানবাহন আটকে পড়ে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। কর্মস্থলমুখো যাত্রীদের চাপ সামাল দিতে ঘাট এলাকায় পুলিশ, র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন, ওসি জাকির হোসেনসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা ঘাট এলাকায় অবস্থান নিয়ে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দেন। মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, ঈদ শেষে দক্ষিনাঞ্চলের যাত্রীরা যাতে নির্বিঘেœ কর্মস্থলে পৌছতে পারে তার জন্য ঘাট এলাকায় পুলিশ, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়ন রয়েছে। কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্ঠা করলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।