× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ

মসজিদে নামাজ পড়া অবস্থায় মুসুল্লিকে পিটিয়ে জখম

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ জুন, ২০২০
মুসুল্লিকে পিটিয়ে জখম

বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মসজিদে নামাজ পড়া অবস্থায় মুসুল্লিকে পিটিয়ে জখম করেছে একদল সন্ত্রাসীরা।

সোমবার (৮জুন) কলারোয়া উপজেলার কেড়াগাঁছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটেছে। এতে গুরুত্বর আহত নজরুল ইসলাম পাঁচপোতা গ্রামের মৃত মোহর আলী মোড়লের ছেলে ।

বিভিন্ন ভাবে জানা যায়, জমি-জমা সংক্রান্ত ও পারিবারিক কলহের জেরে পাঁচপোতা গ্রামের সোনাই মোড়লের পূূত্র আনোয়ার হোসেনের সাথে দীর্ঘদিন বিরোধ চলছিলো। তারই জের ধরে সোমবার মসজিদে ফজরের নামাজ আদায় করা অবস্থায় নজরুল ইসলামকে বাইরে টেনে নিয়ে আসে আনোয়ার হোসেনের ছেলে ইনজামুল।

মসজিদের বাইরে এনে আনোয়ার হোসেন, আলফাজ, ইনজামুলসহ ৪/৫ জন লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নজরুল ইসলামের পিটিয়ে দুই পা ভেঙ্গে দেয়।

স্থানীয় মুসুল্লী ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে হামলাকারী আনোয়ার হোসেন মামলা থেকে রেহাই পেতে নিজের আঙুল কেটে হাসপাতালে ভর্তি হয়েছে।

এলাকাবাসী জানান, আনোয়ার হোসেন একজন দুষ্টু ও সন্ত্রাসী প্রকৃতির। তার নামে কলারোয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে এলাকার লোক সাংবাদিকদের জানান। এলাকার মানুষ তার অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..