× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মেসিকে উদ্দেশ্য করে থুথু!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: রিভার প্লেটের এক সমর্থক টোকিওর নারিটা বিমানবন্দরে বসে মেসিকে উদ্দেশ্য করে থুথু ছিটান! ওই ব্যক্তির বাড়ি আবার আর্জেন্টিনায়!!

জাপান থেকে ক্লাব বিশ্বকাপ জিতে স্পেনে ফিরছিল বার্সেলোনা। ফাইনালে রিভার প্লেটকে ৩-০ গোলে হারায় মেসি-সুয়ারেজরা। ম্যাচে মেসি ছিলেন অপ্রতিরোধ্য। মূলত এ কারণেই মেসির ওপর ক্ষোভ ওই দর্শকের।

ভিসা নিয়ন্ত্রণ কক্ষের সামনে বসে এই ঘটনা ঘটে। সূত্র জানায়, গেট দিয়ে ঢোকার সময় রিভার প্লেটের সমর্থকরা মেসিকে গালাগালি দিচ্ছিলেন। মেসির সঙ্গে ছিলেন তার বন্ধু লুইস সুয়ারেজ। সমর্থকদের এই কাণ্ড দেখে তিনি চটে যান। মোকাবিলা করতে শুরু করেন।

পরিস্থিতি স্বাভাবিক হয় বার্সার কর্মকর্তাদের হস্তক্ষেপে। এগিয়ে আসেন কোচ লুইস এনরিকে এবং মাশ্চেরানো।

এই ঘটনার পর রিভার প্লেটের সভাপতি বার্সার কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘এমন দুই একটি আগাছা সব যায়গায় থাকে। আমরা লজ্জিত। ব্যথিত।’

অবাক করার বিষয় এই ঘটনার পরও রিভারের সমর্থকদের সঙ্গে সেলফি তুলতে এতটুকু কার্পণ্য করেননি কিংবদন্তি। হাসিমুখে তাকে সেলফি তুলতে দেখা গেছে অনেকের সঙ্গে! এত কিছুর পর তিনি এসব পারেন বলেই হয়তো নাম তার মেসি। লিওনেল মেসি!


এ ক্যটাগরির আরো খবর..