৩ দিনেই ১২১ কোটি দিলওয়ালের ঘরে

বিনোদন ডেস্ক: মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১২১ কোটি রুপি ঘরে তুলেছে শাহরুখ-কাজরের দিলওয়ালে।

শুক্রবার মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ২১ কোটি রুপি আয় করে এ চলচ্চিত্র। এরপর শনিবার সিনেমাটি তুলে নেয় ২০.০৯ কোটি রুপি। তৃতীয় দিনে এসে ২৪ কোটি রুপি আয় করে দিলওয়ালে। সব মিলিয়ে ভারতে আয় করে ৬৫.০৯ কোটি রুপি।

ভারতের বাইরেও সমানভাবে দর্শক পাচ্ছে শাহরুখ-কাজল জুটির এ সিনেমাটি। ভারতের বাইরে বক্স অফিসে সিনেমাটি যোগ করেছে ৫৬.৩৮ কোটি রুপি। সব মিলিয়ে ভারত এবং ভারতের বাইরে সিনেমাটির বক্স অফিস আয় ১২১.৪৭ কোটি রুপি।

দিলওয়ালে চলচ্চিত্রটি প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট। পরিচালনা করেছেন রোহিত শেঠি। সিনেমাটিতে শাহরুখ ও বরুণ দুই ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন। রয়েছেন কাজল এবং কৃতি স্যানন। এ ছাড়াও অভিনয়ে রয়েছেন জনি লিভার, বোমান ইরানি, বিনোদ খান্না, কবির বেদিসহ অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।