সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে সহায়তা চাইলেন শামা ওবায়েদ

সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে সহায়তা চাইলেন শামা ওবায়েদ
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে সহায়তা চাইলেন শামা ওবায়েদ

সৌদি আরবে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে হামলায় আহত বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়ায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি জানান শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করে বলেন, সংঘাত নিরসন এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দিতে হবে।

জবাবে সৌদি রাষ্ট্রদূত এই কঠিন সময়ে সংহতি ও সমর্থন জানানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয়। সৌদি আরবে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস ও কর্মরত থাকায় দুই দেশের সম্পর্কের গুরুত্বও আলোচনায় উঠে আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।