× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা

নওগাঁর মান্দা উপজেলার ভারশো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ভবনটি এখন যেন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভবনের দেওয়ালের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বড় বড় ফাটল, আর ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। এমন চরম ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এলাকার সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন কেন্দ্রে কর্মরত স্টাফেরা। যেকোনো মুহূর্তে ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট সবাই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুধু ভবনের জরাজীর্ণ অবস্থাই নয়, এই স্বাস্থ্য কেন্দ্রে ন্যূনতম মৌলিক নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতা ও কর্মরত স্টাফেরা। দীর্ঘ দিন ধরে এখানে কোনো স্বাস্থ্যসম্মত পায়খানা (শৌচাগার) নেই। এমনকি নেই কোনো নিরাপদ খাবার পানির সুব্যবস্থা। ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগী, বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
কেন্দ্রে কর্মরত দায়িত্বপ্রাপ্ত স্টাফরা ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করে বলেন: “প্রতিদিন মাথার ওপর ছাদ ভেঙে পড়ার ভয় নিয়ে আমাদের কাজ করতে হয়। তার ওপর সারা দিন ডিউটি করার জন্য এখানে কোনো ব্যবহারযোগ্য বা স্বাস্থ্যসম্মত বাথরুম নেই, পানির ব্যবস্থা নেই। বাধ্য হয়েই জীবনের ঝুঁকি আর চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আমাদের সেবা দিয়ে যেতে হচ্ছে।”
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, এই অঞ্চলের হাজার হাজার মানুষের প্রাথমিক চিকিৎসার একমাত্র ভরসাস্থল এই কেন্দ্রটি। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় এটি এখন পরিত্যক্ত ভবনের মতো পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে ভেতরের সরকারি ওষুধপত্র ও জরুরি নথিপত্র নষ্ট হয়ে যায়।
এলাকাবাসীর জোর দাবি, কোনো বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন দ্রুত এই ভবনটি সংস্কার এবং এখানে জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসম্মত শৌচাগার ও খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..