× Banner
সর্বশেষ
উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার  মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়তে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ সহায়তা ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা নয়, আপিল বিভাগের রায় হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পিআইডি

বন্যা ও ভূমিধস মোকাবিলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ জুলাই, ২০২৬
১১ জেলায় বিজিবি মোতায়েন
১১ জেলায় বিজিবি মোতায়েন

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার, ত্রাণ এবং জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করতে দেশের ১১ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসাসেবা প্রদান, যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো রক্ষায় সহায়তা।

দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত সাড়া নিশ্চিত করতে উল্লিখিত জেলাগুলোতে মোট ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক মনিটরিং পরিচালনা করছে বিজিবি। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।

বান্দরবানে উদ্ধার কার্যক্রম

বিজিবির তথ্য অনুযায়ী, বন্যাকবলিত বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

এছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার কাজেও অংশ নিচ্ছে বিজিবি। কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিতে পড়া একটি স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে, যাতে জনসাধারণের নিরাপদ চলাচল বজায় থাকে।

মানবিক সহায়তা অব্যাহত থাকবে

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর অন্যতম দায়িত্ব। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা এবং অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..