ফ্যাসিস্ট দোসর ইয়াসির বিএনপির মোড়কে পুনর্বাসন

ফ্যাসিস্ট দোসর ইয়াসির বিএনপির মোড়কে পুনর্বাসন

নিজস্ব প্রতিবেদক: পতিত স্বৈরাচারের আশ্রয় প্রশ্রয়ে থাকা বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সাদেক খানের ঘনিষ্ঠ ইয়াসির রহমতুল্লাহ বিএনপির মোড়কে রাজনীতিতে পুনর্বাসিত হতে উঠে পড়ে লেগেছেন। এতে তাকে সহায়তা করছে বিএনপির মিডিয়া সেলের কতিপয় লোকজন।

জুলাই হত্যা মামলা সি আর ২৮৪/২০২৬ (শাহবাগ) থানায় বাদী সরদার সেলিম আলীর দায়ের করা মামলায় ৩৩৪ নম্বর আসামি হিসেবে  নাম আসা এই ব্যক্তি ছিলেন সাদেক খানের একান্ত ঘনিষ্ঠ।  সাদেক খান ছিলেন ঢাকা ১৩ আসনের আওয়ামীলীগের এমপি। সাদেক খানের সম্পদ বিদেশে পাচারে তার ভূমিকা অপরিসীম।

এছাড়া এই ইয়াসির সন্ত্রাসী কমিশনার আসিফ ও রাজীবের একান্ত ঘনিষ্ঠ ছিল। জুলাই বিপ্লবে ছাত্র হত্যার অর্থ যোগানদাতা ছিল এই ইয়াসির। কমিশনার আসিফ ও রাজীবের লোকজনদের সে নিজ হাতে অর্থ সরবরাহ করেছিলেন বলে জানা যায়। বিগত আওয়ামীলীগ সরকারের সকল অন্যায়ের সঙ্গে যুক্ত থেকে এখন আবার বিএনপি একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে সবার কাছে পরিচিত করাতে চাচ্ছেন। আর এতে সহায়তা করছে বিএনপির কিছু নেতা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
SDutta
লেখক / প্রতিবেদক

SDutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।