বিজিএমইএ কাপের ট্রফি উন্মোচন ও ১৬ দলের মেগা অকশন সম্পন্ন

বিজিএমইএ কাপের ট্রফি উন্মোচন ও ১৬ দলের মেগা অকশন সম্পন্ন
বিজিএমইএ কাপের ট্রফি উন্মোচন ও ১৬ দলের মেগা অকশন সম্পন্ন

দেশের অন্যতম শীর্ষ করপোরেট ফুটবল টুর্নামেন্ট ‘বিজিএমইএ কাপ ২০২৬’-এর ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। একই আয়োজনে ‘বিজিএমইএ-বাফুফে অংশীদারিত্ব উদযাপন’ এবং অংশগ্রহণকারী ১৬টি দলের ভাগ্য নির্ধারণী মেগা অকশন অনুষ্ঠিত হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ বিশাল ক্রীড়া সম্মিলন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বিজিএমইএ কাপ ২০২৬’-এর ট্রফি উন্মোচন করেন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম।

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, “বর্তমান সরকার ক্রীড়াঙ্গনে আধুনিক পেশাদারিত্ব ফিরিয়ে আনতে নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। খেলোয়াড়দের আর্থিক সুরক্ষা নিশ্চিতে ‘ক্রীড়া ভাতা’ চালুর পাশাপাশি করপোরেট হাউসগুলোকে খেলার মূলধারায় সম্পৃক্ত করা হচ্ছে।”

এছাড়া পোশাকশিল্পের সামাজিক অবদানের প্রশংসা করে উত্তরার ৩য় ফেজ এলাকায় বিজিএমইএকে স্পোর্টস ক্লাব বা মাঠ বরাদ্দের বিষয়ে নীতিগত ইতিবাচক আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

সভাপতির বক্তব্যে বিজিএমইএ প্রধান মাহমুদ হাসান খান জানান, বিজিএমইএ শুধু তৈরি পোশাক রপ্তানিতেই সীমাবদ্ধ নয়, জাতীয় ক্রীড়া ক্ষেত্রেও সামাজিক ভূমিকা রাখছে। এমনকি বিজিএমইএ ইউনিভার্সিটির পাঠ্যক্রমে ‘স্পোর্টস’ বিষয়কে প্রাতিষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ ওভিসি প্রদর্শন এবং পোশাকশ্রমিক বিশেষ করে নারী ফুটবলারদের নিপুণ ক্রীড়াশৈলী তুলে ধরা হয়। পরবর্তীতে উপস্থিত ১৬টি দলের অংশগ্রহণে মেগা অকশনের হাত ধরে আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ঐতিহ্যবাহী এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়।

অনুষ্ঠানে বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক ও স্পোর্টস কমিটির ডাইরেক্টর ইনচার্জ শাহ রাঈদ চৌধুরী, বাফুফে প্রতিনিধি, পোশাকশিল্পের স্বনামধন্য উদ্যোক্তা ও আমন্ত্রিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।