× Banner
সর্বশেষ
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়তে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ সহায়তা ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা নয়, আপিল বিভাগের রায় হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে – অর্থমন্ত্রী জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কাতা‌রের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বাংলা‌দে‌শের চলমান বন্যায় প্রাণহানিতে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী

পিআইডি

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ জুলাই, ২০২৬
বন্যাকবলিত এলাকা পরিদর্শন
বন্যাকবলিত এলাকা পরিদর্শন

বন্যাকবলিত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলমান উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করতে বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সফরের অংশ হিসেবে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবার ও চাল বিতরণ করেন।

রোববার প্রতিমন্ত্রী চট্টগ্রাম নগরীর সিএন্ডবি টেকবাজারপোল এলাকায় বন্যার পরিস্থিতি পরিদর্শন করেন। পরে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকার জেলাপাড়ায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে লাকী স্কয়ার কমিউনিটি সেন্টারে প্রায় ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, বিএনপির নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জলাবদ্ধতা ও অবকাঠামো পরিস্থিতি পরিদর্শন

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নগরীর ফইল্লাতলী বাজারসংলগ্ন মহেশ খাল ও বারনীঘাট খালের পরিস্থিতিও পর্যালোচনা করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের (৩৪ ইসিবি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে সমন্বয়ের ওপর গুরুত্ব

এর আগে শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমের সমন্বয় ও তদারকি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।

সভা শেষে তিনি বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার ও চাল বিতরণ করেন। পরে নগরীর একটি আশ্রয়কেন্দ্র এবং ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝেও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ১০ জুলাই চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সরকারি সংস্থার কার্যক্রমের সমন্বয় এবং নিবিড় তদারকির দায়িত্ব বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ওপর অর্পণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..