ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২

ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২
ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ব্যাংকক, ১৩ জুলাই: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত একটি জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এছাড়া বহু আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

দুর্ঘটনাটি ঘটে রং বিয়ার না লাত ফ্রাও নামের একটি বারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানান, উদ্ধার অভিযান শেষে এ পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসনের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের পরিচালক সুরিয়াচাই রাউইওয়ান জানান, এ ঘটনায় মোট ৬৩ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়েছিল বলে তিনি উল্লেখ করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, বারের মঞ্চের সামনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপান্ত জানান, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা গুরুতর।

পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যাংককে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী অগ্নিকাণ্ড হিসেবে এ ঘটনাকে বিবেচনা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।