× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক

ACP
হালনাগাদ: রবিবার, ১২ জুলাই, ২০২৬
কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক

ঝিনাইদহের কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছেন ফরিদ হোসেন (২৬) নামের এক যুবক। আজ সন্ধা ৬ টার পর কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে । দূর্ঘটনায় আহত যুবক ফরিদ হোসেন পৌর এলাকার শিবনগর গ্রামের আকবর

হোসেনের ছেলে । স্থানীয়রা জানান, ফরিদ হোসেন নামের ওই যুবক বিকাল থেকে রেল গেট এলাকায় ঘুরা ফেরা করছিল। পরে ট্রেন আসলে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় গুরুতর আহত যুবককে কালীগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।

আহত যুবক ফরিদ হোসেন হাসপাতালে প্রতিবেদককে জানান , আত্নহত্যা করাই ছিল তার উদ্দেশ্য । ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার

(চলতি দায়িত্ব) হারুন অর রশিদ বলেন , দূর্ঘটনার খবর পেয়ে ফরিদ হোসেন নামের ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । যুবকের দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে । ওই যুবক নেশায় আসক্ত বলে একাধিক ব্যক্তি ফায়ার সার্ভিসকে জানিয়েছেন বলে জানান এ কর্মকর্তা ।

ঘটনার ব্যাপারে কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, সন্ধা ৬.২৫ মিনিটের দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামি রুপসা এক্সপ্রেস ট্রেন মোবারকগঞ্জ রেল স্টেশনে পৌছানোর আগে রেল গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে । পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে, এতটুকু জানি ।


এ ক্যটাগরির আরো খবর..