× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত সরকারের মালিকানায় কোনো টেক্সটাইল মিল পরিচালিত হবে না – বস্ত্রমন্ত্রী বেগম জিয়া পরিবার গ্রেপ্তারে দুই সম্পাদকের চাপ ছিল – রিমান্ডে মাসুদ উদ্দিন রামিসা হত্যাকান্ডে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার – তথ্যমন্ত্রী রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার মান্দায় চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক সভা অনুষ্ঠিত চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শার্শায় শিশু ধর্ষণ চেষ্টা গ্রেফতার ১ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আরও দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ACP
হালনাগাদ: সোমবার, ৯ জুন, ২০২৫
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্রী মাহফুজা আফরিন উপমার (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) নগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মো. মাহবুবুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে মাহফুজা আফরিন উপমা খাবার খেয়ে রাতে ঘুমাতে যান। পরদিন সকালে ডেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকতে গিয়ে জানালা থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

খুলনার লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ফ্যানের হুকে ওড়না ঝুলিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..