রূপপুর এক রুশ নাগরিকের মৃত দেহ উদ্ধার

রূপপুর এক রুশ নাগরিকের মৃত দেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক রুশ নাগরিকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইভানভ অ্যান্টন
বয়স ৩৩। তিনি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার (১২ জুন) রাতে উপজেলার সাহাপুরের নতুনহাটে বিদেশিদের আবাসন প্রকল্প গ্রিনসিটির একটি ভবনে লিফটের সামনে থেকে ওই রুশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, ”ইভানভ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রকল্পের চিকিৎসকরা ধারণা করছেন।” রাতে গ্রিনসিটি আবাসিকের ২ নম্বর ভবনের ১২ তলার লিফটের সামনে ইভানভ কয়েক দফা বমি করেন।

এরপর অচেতন অবস্থায় লিফটের সামনে পড়ে থাকতে দেখা যায় । পরে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের চিকিৎসকেদের খবর দেওয়া হল তারা গিয়ে ইভানভকে মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।