শিকাগো শহরে বিক্ষিপ্ত বন্দুক হামলা : নিহত ৫

শিকাগো শহরে বিক্ষিপ্ত বন্দুক হামলা : নিহত ৫

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করা নিয়ে যুক্তরাষ্ট্রের আইনসভা এখনও বিবদমান। বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার মানুষ।

এরই মধ্যে শিকাগো শহরে চলল বন্দুক হামলা। এ হামলায় অন্তত: পাঁচ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।

একেবারে সামনে থেকে কোথাও পথচলতি সাধারণ মানুষের মাথায় এবং বুকে গুলি করা হয়েছে । কোথাও আবার গাড়িতে বসা অবস্থাতেই চালকের শরীর লক্ষ্য করে।

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে শিকাগোর বিভিন্ন এলাকায় এই ধরনের বিক্ষিপ্ত ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে শিকাগো পুলিশ। গুরুতর আহত হয়েছেন ১৯ জন। মৃতদের প্রত্যেকেরই বয়স ২৩-৪০ বছরের মধ্যে এদের একজন নারী রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।