শার্শা বাগআঁচড়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

শার্শা বাগআঁচড়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে ১১ পিচ ইয়াবা সহ মশিয়ার রহমান (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় বাগআঁচড়া বাজার থেকে তাকে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।  আটক মশিয়ার শার্শা থানার পশ্চিমকোটা (রিফিউজি পাড়া) গ্রামের সিয়াদত মোড়লের ছেলে।
 বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই ফিরোজ হোসেন জানান, ইয়াবা বেচা-কেনার গোপন সংবাদ পেয়ে সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১১ পিচ ইয়াবা সহ মশিয়ারকে আটক করা হয়।
আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।