× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ঝিনাইদহে জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আহসানুজ্জামান ঝন্টু সভাপতি নির্বাচিত হয়েছেন।

সোমবার দুপুরে ৪র্থ বার্ষিকী এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আমিনুর ইসলাম এ তথ্য জানান। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে আশরাফুল আলম, এ্যাড. বিকাশ কুমার ঘোষ, কোষাধ্যক্ষ পদে নাজমুল আলম বাকী, সদস্য পদে হাসানুজ্জামান খোকো, শেখ শফি কুদ্দুস, এ কে এম রেজাউল হাকিম পিকুল, নুরুদ্দিন পিকু, তোহিদুল ইসলাম সংগ্রাম, আনিচুর রহমান, রাশিদুর রহমান রাসেল, মীর সুলতানুজ্জামান লিটন, ওয়াহিদুজ্জামান ইকু নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০ জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত, ২২ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ, ২৩ জানুয়ারি মনোনয়নপত্র জমা, ২৪ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহার, ২৫ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছায় ও প্রার্থী চুড়ান্ত করা হয়। নব-নির্বাচিত এই ১৩ জন নেতৃবৃন্দ সাধারণ সম্পাদক পদে লোক নিয়োগ দিবেন।

নব-নির্বাচিত এই কমিটি জেলার ফুটবল অঙ্গনকে সারাদেশ পরিচিত করে তোলাসহ সার্বিক উন্নয়ন করবে এমনটি আশা করছেন জেলার ক্রীড়াবিদরা। নব-গঠিত এই কমিটিতে স্বাগত জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন এম মোস্তাফিজুর রহমান বরসাত ও বাচ্চু মিয়া।


এ ক্যটাগরির আরো খবর..