× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

শেষ মুহুর্তে জমে উঠছে দুলাভাই মেলা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

  রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: জমে উঠেছে কুড়িগ্রামের দুলাভাই মেলা। সপ্তাহব্যাপী এ মেলার শেষ মুহূর্তে ক্রেতা-বিক্রেতা এবং দর্শনার্থীদের পদচারণায় মুখরিত।
কুড়িগ্রামের খলিলগঞ্জ বাজার সমিতি প্রায়  একযুগ পর এ  মেলার আয়োজন করে। বিলুপ্ত প্রায় ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি সামাজিক অসঙ্গতি দূর করে সম্প্রীতি বাড়ানোর জন্য এরই মধ্যে এই মেলার আয়োজন করা  হতো। কিন্তু  বিভিন্ন প্রতিকূলতার কারণে প্রায় একযুগ বন্ধ ছিল এ মেলা।  তবে এবার আয়োজনে ব্যাপক সাড়া মেলায় খুশি আয়োজকেরা।
গত ২২ জানুয়ারি সকালে বাজারসংলগ্ন এলাকায় মাছের মেলা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয়। এ মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। মেলায় দেশীয় কুটির শিল্পের পণ্য, কবুতর ও পোষা প্রাণির প্রদর্শনী, বিনা খরচে পাত্র-পাত্রীর যৌতুকবিহীন বিয়ে, বৃক্ষমেলা, প্রবীণদের ক্লাব গঠন, মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ ও লাঠি খেলার মতো গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়। এদিকে মাছের মেলায় এলাকায় পাওয়া যায় এমন ছোট-বড় মাছের সমাহার ঘটেছে। এসব মাছ কিনে দুলাভাইরা শশুরবাড়িতে নিয়ে যায়। ক্রেতা ছাড়াও উৎসুক মানুষের ভিড় জমে উঠেছে। পাশাপাশি খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিনামূল্যে দিনব্যাপী স্বাস্থ্য সেবা দেয়া হয়।
আয়োজক কমিটি ও খলিলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হুদা সিমেল বলেন, প্রায় এক যুগ আগে এখানে প্রতি বছর দুলাভাই মেলার আয়োজন করা হতো। সেই মেলা আবার আয়োজন করা হয়েছে।  ঐতিহ্যবাহী এ মেলায় এলাকার জামাই বা দুলাভাই সম্পর্কিতরা এসে বিভিন্ন দ্রব্যাদি এবং মাছ কিনে শশুরবাড়িতে যায়। এবার মেলায় সবার বেশ সাড়া মিলেছে। আগামীতেও এ মেলার আয়োজন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..