× Banner
সর্বশেষ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় গণহত্যা বিষয়ক নাটক “তিষ্ঠ ক্ষণকাল” মঞ্চস্থ

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০২২
পঞ্চগড়ের বোদায় গণহত্যা বিষয়ক নাটক "তিষ্ঠ ক্ষণকাল" মঞ্চস্থ

পঞ্চগড়ের বোদায় মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৭১ এর গণহত্যা বিষয়ক নাটক “তিষ্ঠ ক্ষণকাল” মঞ্চস্থ হয়েছে। গত শনিবার (১১ জুন) রাত ৮টায় জেলা শিল্পকলা একাডেমী রেপর্টারি নাট্যদল পঞ্চগড় এর পরিবেশনায় পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নাটক “তিষ্ঠ ক্ষণকাল” এর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন এমপি। এসময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ প্রশাসক আনোয়ার সাদাত সম্রার্ট, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা নির্বাহি অফিসার সোলেমান আলী, পৌর মেয়র এড. ওয়াহেদুজ্জামান সুজা, পৌর আওয়ামীলীগ সভাপতি আবু মো. ইমতিয়াজ হোসেন মির্জা, পাঁচপীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় কুমার রায়, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. আবু তোয়বুর রহমান, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯৭১ সালে উপজেলার পাঁচপীরের গণহত্যার পটভূমিতে নির্মিত নাটক “তিষ্ঠ ক্ষণকাল”। স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ সালের ২৩ এপ্রিল পাঁচপীর এলাকায় পাকহানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার বাহিনী এক গণহত্যা চালায়। গণহত্যার পর ঢাপঢুপ বিলে মরদেহ ফেলে দেয় পাকহানাদার বাহিনী।


এ ক্যটাগরির আরো খবর..