× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

জমি নিয়ে বিরোধের জেরে নির্মল মণ্ডল খুন, নারীসহ আহত ৪

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২০
নির্মল মণ্ডল খুন

মাদারীপুরের রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের হামলায় নির্মল মণ্ডল (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরও ৪ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নির্মল একই গ্রামের যতীন মণ্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের জয়দেব মণ্ডলের সাথে পড়ি বাইনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জয়দেব মণ্ডলের ভাতিজা নির্মলসহ আহত হয় ৫ জন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নির্মলকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বুধবার (২২ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নির্মল।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত জাহান জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..