× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ

ঝিনাইদহ মহেশপুরে সড়ক দূর্ঘটনায় ইউপি সদস্য নিহত

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২০
দূর্ঘটনায় ইউপি সদস্য নিহত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফর রহমান নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

এসময় মোটরসাইকেলে থাকা অন্য ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে মহেশপুর পৌর এলকার হাসপাতাল মোড়ে সড়ক দূর্ঘটনাটি ঘটে।

মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ হোসেন খান জানান, উপজেলার আজমপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য লুৎফর রহমান ও উপজেলার সমাজসেবা কর্মী আব্দুল কুদ্দুস মোটরসাইকেল চড়ে মহেশপুর শহরের দিকে যাচ্ছিল। হাসপাতাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইউপি সদস্য লুৎফর রহমান ঘটনাস্থলে নিহত হয়। এসময় অপরজন আহত হয়। তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..