অনলাইন সেল গ্রুপ “আমরাই উদ্যোক্তার” মিট আপ আয়োজন  

অনলাইন সেল গ্রুপ “আমরাই উদ্যোক্তার” মিট আপ আয়োজন  
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় অনলাইন সেল গ্রুপ “আমরাই উদ্যোক্তা”র অফিসিয়াল মিট আপের আয়োজন করা হবে। শনিবার জানানো হয়, গ্রুপের ৪০ জন উদ্যোক্তাকে নিয়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এ মিট আপ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
গ্রুপ এডমিন রুখসানা জাহান অন্তরা বলেন, গ্রুপটির সদস্যদের বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে ভালভাবে এগিয়ে চলেছি। উদ্যোক্তাদের নিজেদের মধ্যে আরও পরিচিত বাড়াতে এ মিট আপের আয়োজন। মিট আপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঠাকুরগাঁওয়ের সফল নারী উদ্যোক্তা ও কারুপন্য গ্রুপের স্বত্তাধিকারী চন্দনা ঘোষ। মিট আপে সেরা উদ্যোক্তাদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুপ্রানিত করা হবে। মিট আপের স্থান, তারিখ ও সময় পরবর্তিতে জানিয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ঢাকা, উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলের গ্রুপগুলোতে উদ্যোক্তারা নিজেদের পরিচিতি ও বিভিন্ন পন্য সেল করাতে তাল মেলাতে পারছিলেন না, সেই অবস্থা থেকে উত্তোরণের কারনে এই গ্রুপটি খোলা হয়। যাতে করে উদ্যোক্তাগণ খুব সহজেই তাদের পন্য সেল করতে পারেন এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে নিজেদের পরিচিতি বাড়াতে পারেন।
গ্রুপ এডমিন রোখসানা জাহান অন্তরা আরও বলেন, গ্রুপটি খোলার পর ঠাকুরগাঁওয়ের উদ্যোক্তাগণ সদস্য হন। কিন্তু পরবর্তীতে এটির পরিধি দিনে দিনে বাড়তে থাকে। বর্তমানে দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তাগণ সদস্য হয়ে গ্রুপের মাধ্যমে বিভিন্ন পন্য সেল করে আসছেন। তিনি গ্রুপের পরিধি বাড়াতে ও সদস্য সংখ্যা বাড়াতে ঠাকুরগাঁও সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
একাধিক উদ্যোক্তার সাথে কথা বলে জানা যায়, “আমরাই উদ্যোক্তা” সেল গ্রুপের মাধ্যমে তাদের পন্য সেল করতে অনেক সুবিধা হচ্ছে। কারণ গ্রুপে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সদস্য রয়েছেন। এতে করে গ্রুপে যে কোন সেল পোস্ট দেওয়ার সাথে সাথে পন্য বিক্রি হয় অনায়াসে। তাই তারা গ্রুপের এডমিন ও মোডারেটরগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় অনলাইন সেল গ্রুপ “আমরাই উদ্যোক্তা” ২০২০ সালের ৩০ মে খোলা হয়। পৌর শহরের আশ্রমপাড়া মহল্লার সফল নারী উদ্যোক্তা রুখসানা জাহান অন্তরা এডমিন হিসেবে এই গ্রুপটি খোলেন। তিনিসহ ৪ জন মোডারেটর বর্তমানে গ্রুপটি নিয়ন্ত্রণ করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।