পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। তেল, গ্যাস,ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পাইকগাছায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পুরাতন ঢাকা গামী পরিবহন চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যেগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আশরাফুল আলম নান্নু।
বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক এ্যাড, আব্দুস সাত্তার, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন ডাবলু, সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, এস এম ইমদাদুল হক, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, নাজির আহম্মদ, কামাল আহম্মদ সেলিম নেওয়াজ, আমিনুল ইসলাম বাহার, শেখ ইমামুল ইসলাম, আঃ গফুর,আবু বকর সানা, মেছের আলী সানা,এ সময় প্রধান অতিথি আশরাফুল আলম খান নান্নু বলেন, এ সরকারের আমলে চাল, ডাল, তেল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষক সহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। সমাবেশে প্রধান অতিথি আরো বলেন,বিএনপির আমলে প্রতি কেজি চাউলের মুল্য ছিল ২০ টাকা যা বর্তমানে ৬০টাকা, প্রতি লিটর সোয়াবিন তেলের ছিল ৭৫টাকা যা বর্তমানে ১৯০ টাকা, প্রতিটা জিনিসের বর্তমান দাম উর্ধ্বগতি হওয়ায় মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
দ্রব্যমূল্য ক্রায় ক্ষমতার মধ্য আনার দাবী জানান বক্তরা। এবং আগামী নির্বাচন নিরোপক্ষ তত্বাবদায়ক সরকার অধিনে না দিলে বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধিনে অংশগ্রহণ করবে না। তিনি আরো বলেন এ দেশে গনতন্ত্র উদ্ধারে নেতা কর্মীদের একসাথে থেকে ঐক্যবদ্ধভাবে আন্দলোনের মাধ্যমে এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। আমাদের ঠিকানা হয় রাজপথ না হয় কারাগার।





