× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৫ কোটি ছাড়িয়ে

admin
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে গত এক বছরে মোবাইল ফোনের গ্রাহকের সংখ্যা এক কোটিরও বেশি বেড়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মঙ্গলবার প্রকাশিত জুলাই মাস পর্যন্ত মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহক পরিসংখ্যানে এ সব তথ্য দেওয়া হয়েছে। বিটিআরসির হিসাব মতে, চলতি বছরের জুলাই মাসের শেষ নাগাদ দেশে ইন্টারনেটের গ্রাহক সংখ্যা ছিল ৫ কোটি ৭ লাখ ৭ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ৪ কোটি ৯২ লাখ ৪১ হাজার, ওয়াইম্যাক্স গ্রাহক এক লাখ ৭৪ হাজার এবং আইএসপি ও পিএসটিএন ইন্টারনেট গ্রাহক ১২ লাখ ৯৩ হাজার। গত বছর একই সময়ে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ৩ কোটি ৯৩ লাখ।

বিটিআরসির হিসাব অনুসারে, গত জুলাই শেষ নাগাদ দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখে। একই সময়ে গত বছর ছিল ১১ কোটি ৬৮ লাখ। এর মধ্যে মোবাইল অপারেটর গ্রামীণফোনের গ্রাহক ৫ কোটি ৩৯ লাখ, বাংলালিংকের ৩ কোটি ২৪ লাখ, রবির ২ কোটি ৭৯ লাখ, এয়ারটেলের ৯০ লাখ, সিটিসেলের ১১ লাখ ৬১ হাজার ও রাষ্ট্রায়ত্ত টেলিটকের গ্রাহক ৪২ লাখ ২১ হাজার। তবে অন্যান্য অপারেটরের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেলেও গ্রাহক কমেছে সিটিসেলের। জুন থেকে জুলাই শেষ নাগাদ এ অপারেটর প্রায় ২৪ হাজার গ্রাহক হারিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..