তরুণ উদ্যোক্তাদের জন্য ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান

তরুণ উদ্যোক্তাদের জন্য ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান
স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ

তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়া, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনের লক্ষ্য নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ আগামী ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে।

আয়োজকদের মতে, এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের তরুণ, শিক্ষার্থী, গবেষক, উদ্ভাবক, নারী উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং শিল্পখাতের প্রতিনিধিদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে। একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ গড়ে তোলার বিভিন্ন ধাপ সম্পর্কে ধারণা দেওয়া হবে।

অনুষ্ঠানে একটি স্টার্টআপের আইডিয়া তৈরি থেকে শুরু করে প্রোটোটাইপ উন্নয়ন, উদ্যোক্তা বিকাশ, বিনিয়োগ সংগ্রহ, ব্যবসার সম্প্রসারণ (স্কেল-আপ) এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সম্ভাবনা—পুরো যাত্রাপথ তুলে ধরা হবে।

বিশেষ আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হবে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম, যা উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তারা তথ্য, সহায়তা, নেটওয়ার্কিং এবং সম্ভাব্য বিনিয়োগের সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা পাবেন।

সরকারের উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এই তহবিল উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন, নতুন ব্যবসা প্রতিষ্ঠা এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সম্ভাবনাময় উদ্যোক্তাদের তাদের উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন এবং ব্যবসা সম্প্রসারণে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।