× Banner
সর্বশেষ
ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার 

মাগুরায় ডিজিটাল বিদ্যালয়ের স্বীকৃতি পেল রাঘবদাউড় মাধ্যমিক বিদ্যালয়

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

আব্দুস সালেক মুন্না মাগুরা প্রতিনিধি: ” ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে চাই ডিজিটাল শিক্ষা সবার আগে ”এই মূল মন্ত্রকে ধারণ করে মাউসে ক্লিক ও ডিজিটাল হাজিরা যন্ত্র আঙ্গুলের ছাপ দিয়ে রাঘবদাউড় মাধ্যমিক বিদ্যালয়”ডিজিটাল ক্যাম্পাস হিসাবে স্বীকৃতি পেল।

সকল অভিভাবকের মোবাইলে এসএমএস পাঠিয়ে মাগুরার রাঘবদাউড় মাধ্যমিক বিদ্যালয় জেলার ডিজিটাল বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রয়ারি) সকালে প্রধান অতিথি ছিলেন জনাব পঙ্কজ কুমার কুন্ডু জেলা পরিষদ চেয়ারম্যান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘোষণা দেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মো: আশরাফুল আলম বাবুল ফকির উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক মো: এস কে এম জহির উদ্দিন বাবুর এর সভাপতিত্বে স্কুলের মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব আলহাজ্ব মো: আবু নাসির বাবালু চেয়ারম্যান মাগুরা সদর উপজেলা,মাগুরা। বিশেষ অতিথি জনাব শেখ মো: রেজাউল ইসলাম ভাইস চেয়ারম্যান মাগুরা সদর উপজেলা,মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক-শিক্ষক কমিটির সদস্য সহ অন্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ল্যাপটপের মাউস টিপে ও ডিজিটাল হাজিরা যন্ত্র আঙ্গুলের ছাপ দিয়ে স্কুলের ছাত্রীদের অভিভাবকের কাছে এসএমএস পাঠিয়ে পাঠিয়ে দেন ও ডিজিটাল স্কুলের কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া স্কুলের ভর্তি, হাজিরা, নোটিশ, মার্কসীট, প্রোগ্রেস রিপোর্ট, মেরিট লিস্ট, ক্লাস টেস্ট, মডেল টেস্ট, পে স্লিপ, পে রোল, রুটিন, প্রবেশপত্রসহ অন্তত ৪০টি সেবা ওয়েবসাইট ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। এ সময় প্রধান অতিথি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার প্রদান করেন।

ডিজিটাল স্কুলের এ প্রকল্পটি বাস্তবায়ন করছে নেটিজেন আইটি লিমিটেড এর শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়ার এডুম্যান। শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়ার এডুম্যান, নেটিজেন আইটি লিমিটেড এর বিজনেস ডেভলপমেন্ট পাটনার আব্দুস সালেক মুন্না জানান এ প্রতিষ্ঠানটি জেলার ৪০টি উচ্চ বিদ্যালয়ে ডিজিটালাইজেশনের কাজ করছে ।


এ ক্যটাগরির আরো খবর..