বীর মুক্তিযোদ্ধাদের টার্মিনাল চার্জ ও লঞ্চঘাটের প্রবেশ ফি মওকুফ

‘মুজিববর্ষ’ উপলক্ষে আগামি ১৭ মার্চ হতে বীর মুক্তিযোদ্ধাগণের জন্য ফেরিঘাটে টার্মিনাল চার্জ ও লঞ্চঘাটের প্রবেশ ফি মওকুফ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

আজ ১১ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) সোমবার নৌপরিবহন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে।

মুজিববর্ষ’ উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধার নৌপথে চলাচল সহজতর করার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিআইডব্লিউটিএ’র নিয়ন্ত্রণাধীন সকল ফেরিঘাটে টার্মিনাল চার্জ, সকল প্রকার লঞ্চঘাটের প্রবেশ ফি যথাযথ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত মওকুফ করা হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।