× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

জাতীয় ঐক্য প্রক্রিয়া জনগণের মুক্তি নাকি ষড়যন্ত্র

admin
হালনাগাদ: সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

সরকারের জুলুম-নির্যাতন থেকে মুক্তি পেতে, জনগণ আজ ঐক্যবদ্ধ; তাদের প্রত্যাশা পূরণেই রাজনৈতিক দলগুলো ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হয়েছে বলে মনে করে, বিএনপি ও নাগরিক ঐক্য। বিপরীতে ১৪ দল বলছে, ঐক্য প্রক্রিয়া এক-এগারোর কুশীলবদের আরেকটি ষড়যন্ত্র; এভাবে জোট গঠন করলেই জনগণের ভোট পাওয়া যায় না।

ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সাড়া দিয়ে শনিবার মহানগর নাট্যমঞ্চে বিএনপিসহ সরকারের বাইরে বেশ কিছু রাজনৈতিক দল এক মঞ্চে ওঠে। এতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সরকারকে আলোচনায় বসতে সময় বেঁধে দেয়া হয়।

এমন পরিস্থিতিতে আবারো আশায় বুক বেঁধেছে এক যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা ডানপন্থী বিএনপি। দলের স্থায়ী কমিটির আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, জাতি যখনই ঐক্যবদ্ধ হয়েছে তখনই অপশক্তির পরাজয় ঘটেছে। জাতি ঐক্যবদ্ধ হয়েছে। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। ভাষা আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয় এসেছিল। স্বৈরাচার পরাজিত হয়েছে, অত্যাচারী পরাজিত হয়েছে। জাতি অত্যাচার থেকে মুক্তি পেয়েছে।

দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে যেকোনো কর্মসূচি দেয়ার কথা জানালেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, নীতি-অধিকারের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হতে হয়েছে। সরকারের জুলুম-নির্যাতন থেকে মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ। তাদের প্রত্যাশা পূরণেই আমরা কাজ করছি।

ঐক্য প্রক্রিয়ায় আন্দোলনের কৌশল, জামায়াত ইস্যু, নির্বাচনে আসন বণ্টনসহ বেশ কিছু বিষয় এখনও অমীমাংসিত থাকলেও, সময়মতো এগুলোতে সিদ্ধান্ত হবে বলেও জানালেন তিনি।

মান্না বলেন, আমরা যৌথভাবে সারাদেশের মানুষের সামনে আসব। দেশের মানুষের কাছে আমাদের একটাই বক্তব্য ভোটের অধিকার, মৌলিক অধিকার, নিজের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আমরা এক হয়েছি।

এদিকে, আওয়ামী লীগের নেতৃাত্বধীন ১৪ দল মনে করে, সরকারবিরোধী কিছু লোক একত্র হয়ে এক-এগারোর কুশীলবদের মতো নতুন করে ষড়যন্ত্র করছে। এ বিষয়ে ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এক এগারোর ক্রীড়নকরা আবারও মাঠে নেমেছে। জনগণই তাদের প্রত্যাখ্যান করবে বলেও মত দেন এই আওয়ামী লীগ নেতা।


এ ক্যটাগরির আরো খবর..